জাতীয় ফিচার

আজ থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

শুক্রবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামাত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে।

বিশ্ব ইজতেমার এই পর্বটি ভারতীয় ধর্ম প্রচারক মাওলানা মুহাম্মদ সাদ আল কান্ধলভির অনুসারীসহ বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে ফজরের নামাজের পরে ‘আম বয়ান’ (সাধারণ খুতবা) দিয়ে শুরু হয়।

তবে এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না মাওলানা সাদ। খুতবা পাঠ করেন ভারতীয় ইসলামী পন্ডিত মাওলানা মোহাম্মদ ওসমান। তার খুতবার বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম।

দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত অনুরাগী তুরাগ নদীর তীরে ভীড় জমান আলেমদের কুরআনের আয়াত তেলাওয়াত ও ব্যাখ্যা করতে এবং ইসলামী মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুর্নব্যক্ত করতে। দুপুরে তারা ইজতেমা মাঠে মাওলানা সাদের ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভীর নেতৃত্বে জুমার নামাজ আদায় করবেন।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমা স্থান ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমাস্থলে ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থলটি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা নজরদারির আওতায় আনা হয়েছে।’

আগের বছরের মতোই ভক্তদের চিকিৎসার জন্য স্বাস্থ্য শিবির স্থাপন করা হয়েছে। তবে বার্ধক্যজনিত জটিলতায় শুক্রবার ভোররাতে বরগুনার এক ভক্ত মফিজুল ইসলাম (৭৫) ইজতেমাস্থলে মারা যান।

আগামী ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা।

আরও পড়ুনঃ পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

রিপোর্টার

About Author

3 Comments

  1. গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত - tathyasangjog

    January 20, 2023

    […] আরও পড়ুনঃ আজ থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র