খেলার সংযোগ

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠল শ্রীলঙ্কা

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে পৌছে গেল শ্রীলঙ্কা। তীরে এসে তরী ডুবলো আফগানিস্তানের। ৩৭ ওভার শেষে জিততে ৩ রান দরকার ছিল, অর্থাৎ ১ বলে ৩ নিতে পারলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যেতো।

ধনঞ্জয়া ডি সিলভার বলে মুজিব উর রহমান লংঅনে ক্যাচ তুলে দিলে শেষ হয়ে যায় আফগানদের সুপার ফোরের আশা। দুই বল পর শেষ ব্যাটার ফজলহক ফারুকি এলবিডব্লিউ হলে ম্যাচটিও ২ রানে হেরে যায় আফগানিস্তান।

ফলে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে সুপার ফোর নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার।

আফগানরা এই অসাধ্য সাধনের সুযোগ পেয়েছিল মোহাম্মদ নবির ব্যাটে চড়ে। ৩২ বলে ৬ চার আর ৫ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার। ২৪ বলে দেশের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও গড়েন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলার সংযোগ ফিচার

দুই সপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করল পিএসজি

বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
খেলার সংযোগ ফিচার

আফগানিস্তানকে হারিয়ে শতাব্দীর সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো টাইগাররা

সফরকারী আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ হারিয়ে ক্রিকেটে এই শতাব্দীর সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে