প্রযুক্তি

আপনার ওয়াই-ফাই অন্য কেউ ব্যবহার করলেযা করবেন

আপনার মোবাইলের ওয়াই-ফাই স্পীড বাড়াবেন কিভাবে

অনেক সময়ই দেখা যায় অন্যকেই ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জেনে বা চুরি করে লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করছে। আবার আপনার প্রতিবেশী আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে যন্ত্র সংযুক্ত করে দীর্ঘদিন থেকে ইন্টারনেট ব্যবহার করছেন। এসব কারণে অনেক ক্ষেত্রেই কমে যায় আপনার ওয়াই-ফাই’এর কাংখিত গতি।

তবে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে কোন কোন যন্ত্র যুক্ত রয়েছে, তা আপনি দেখে নিতে পারেন। আর অপরিচিত যন্ত্রগুলো বিচ্ছিন্নও করে দিতে পারবেন।

এক্ষেত্রে ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে জরুরি হলো শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া। এতে আপনাকে না জানিয়ে অন্য কেউ আপনার ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করতে পারবে না। পাসওয়ার্ড হ্যাক করে অন্য কেউ ওয়াই-ফাই ব্যবহার করলে ম্যালওয়ার ছড়াতে পারে। ইন্টারনেটের গতি ঠিক থাকলেও নির্দিষ্ট সময় পরপর ওয়াই-ফাই নেটওয়ার্কে কোন কোন যন্ত্র যুক্ত, তা দেখে নেওয়া ভালো।

সব যন্ত্রে ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে রাউটার ট্যাব বা অ্যাপ রিফ্রেশ করে যুক্ত থাকা যন্ত্রের তালিকা দেখা যাবে। আপনার বা আপনার বাড়ির যন্ত্র ছাড়া অন্য যন্ত্র যুক্ত থাকলে এ তালিকায় তা দেখা যাবে। ওয়াই-ফাই পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার যন্ত্রগুলো আবার সংযুক্ত করতে পারেন। এতে অপরিচিত কেউ নতুন পাসওয়ার্ড ছাড়া তাঁদের যন্ত্র যুক্ত করতে পারবেন না।

পাসওয়ার্ড পরিবর্তন না করেও অপরিচিত যন্ত্র অপসারণ করা যায়। মিডিয়া অ্যাকসেস কন্ট্রোল বা ম্যাক ঠিকানার সাহায্যে ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত যন্ত্র শনাক্ত করা যায়। ম্যাক ফিল্টার ব্যবহার করে ওয়াই-ফাই নেটওয়ার্কে যন্ত্রের সংযোগ নিয়ন্ত্রণ করা যায়।

আরও পড়ুনঃ ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান