খেলার সংযোগ ফিচার

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে দলে ফিরবেন তিনি।

আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন দেশসেরা ওপেনার।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে তার এই সিদ্ধান্ত যে সুচিন্তিত নয়, আবেগী ছিল, তা বোঝা গেছে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়াতেই।

তামিমের কান্নাজড়িত ঘোষণা দেখে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে। দেশের সকল স্তরের মানুষ তামিমকে অবসর ভেঙে ফেরার অনুরোধ জানাতে থাকেন। এরই মধ্যে রাতে খবর ছড়িয়ে পড়ে, তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

শুরুতে ব্যাপারটি গুঞ্জন মনে হলেও আজ সকালে চট্টগ্রাম থেকে তামিম ঢাকায় আসলে পাওয়া যায় সত্যতা। পড়ন্ত বিকেলে তিনি গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

তামিমের সঙ্গে গণভবনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

আরও পড়ুনঃ “আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার