আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে মির্জা ফখরুলকে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ বাসভবন থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
আজ রোববার রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে ডিবি অফিসে আনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান তাকে আটক করে নিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সকাল ৯টার দিকে বিএনপি মহাসচিবের গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয়।
এদিকে সরকার পতনের একদফা দাবি আদায়ে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
আরও পড়ুনঃ “পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে ছাত্রদল নেতা “





