আজ সূর্যের মতো পশ্চিমে অস্ত যাবে বৃহস্পতি!
আজ সূর্যের মতোই পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতিও পূর্ব দিকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে। যা কিনা ৫৯ বছরের ইতিহাসে একটি মহাজাগতিক বিরল ঘটনা, এমনটিই জানিয়েছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা।
সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আজ নাকি অস্বাভাবিকভাবেই পৃথিবীর কাছাকাছি চলে আসবে উল্লেখ করে নাসা জানিয়েছে, আজ ২৬ সেপ্টেম্বর পৃথিবীর জন্য বিরল একটি ঘটনাটি ঘটতে চলেছে। এদিন সারা রাতই আকাশে দেখা যাবে বৃহস্পতিকে। সূর্য এবং বৃহস্পতি উভয়েই একই দিকে থাকবে, পৃথিবীর বিপরীতে। ফলে,
নাসার জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম কোবেলস্কি বৃহস্পতি গ্রহের পৃথিবীর নিকটবর্তী হওয়ার ঘটনাটি মহাজাগতিক বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন : নেপচুনের ঝকঝকে ছবি তুলল জেমস ওয়েব
তিনি জানান, অত্যাধুনিক ব্যান্ডযুক্ত বাইনোকুলার ব্যবহার করলে পৃথিবীপৃষ্ঠ থেকেই আজ ২৬ সেপ্টেম্বর দেখতে পাওয়া যাবে গালিলিয়ান ৩-৪টি উপগ্রহ।
অ্যাডাম বলেন, ৪ ইঞ্চি বড় এবং সবুজ নীল ফিল্টারযুক্ত টেলিস্কোপ ব্যবহার করলেও বৃহস্পতির গ্রেট রেড স্পট এবং ব্যান্ডগুলোকে আরও বিশদভাবে পর্যবেক্ষণ করা যাবে।
বিবৃতিতে নাসা বলছে, ২৬ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতি পৃথিবীর খুব কাছে চলে আসবে, পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখাবে। এ ঘটনা যথেষ্ট বিরল।
এছাড়াও আজ চাঁদ ছাড়া আকাশের অন্যান্য গ্রহ-নক্ষত্রের মধ্যে বৃহস্পতিকেই সবচেয়ে উজ্জ্বল দেখা যাবে। তবে পৃথিবী থেকে খালি চোখে বৃহস্পতিকে দেখা যাবে না।
সূত্র : স্পেস.কম





