জাতীয় ফিচার

আগুন সন্ত্রাস ও আন্দোলন করে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না : কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগুন সন্ত্রাস ও আন্দোলন করে আগামী ১১ তারিখ নয়, আগামী ডিসেম্বরের ১১ তারিখের মধ্যেও সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আমদানি করা ৫৮২ কোটি টাকার ৭২ হাজার মেট্রিক টন সার আত্মসাতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকার বিব্রত। প্রচলিত আইনে দোষীদের শাস্তি হবে।

পেঁয়াজের উৎপাদনের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, চলতি বছর পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে। ভারতের মহারাষ্ট্র থেকে পেঁয়াজের বীজ আনা হয়েছে। যেটার ফলন ভালো।

এদিকে দেশে আড়াই বিলিয়ন ডলারের ভোজ্যতেল আমদানি হয় জানিয়ে তিনি বলেন, সরিষা উৎপাদনের মাধ্যমে এই আমদানি ৫০ শতাংশ কমিয়ে আনতে চায় সরকার।

আরও পড়ুনঃ বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তার আশ্বাস ভারতের

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র