জাতীয় ফিচার

বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তার আশ্বাস ভারতের

ভারতের বিদ্যুৎ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রীরা বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নসরুল হামিদ ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি এবং বিদ্যুৎমন্ত্রী রাজ কুমার সিংয়ের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ হাইকমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সফলভাবে দুটি পৃথক বৈঠক করেছি, দুই মন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চলতি বছরের মধ্যে নিউমেরিগার তেল পাইপলাইন উদ্বোধনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা ভারত থেকে স্বল্প পরিসরে তেল আমদানি করছি। ভারত থেকে খুলনা পর্যন্ত এলএনজি পাইপলাইন স্থাপনের প্রক্রিয়া চলছে। এইচ এনার্জি এই পাইপলাইন বসাবে। আমরা আমাদের দেশে জ্বালানি বাজার খুলতে যাচ্ছি এবং খুচরা পর্যায় তেল আমদানি ও বিক্রির জন্য বেসরকারী খাতকে যুক্ত করতে চাই। এই বিষয়ে ভারত দীর্ঘদিন ধরে খোলা বাজারের জ্বালানি প্রক্রিয়াটি বাস্তবায়ন করছে এবং আমরা তাদের অভিজ্ঞতা জানতে চাই, তারা (ভারতীয় মন্ত্রীরা) আমাদের সাথে তাদের জ্ঞান ভাগ করে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ “সতর্ক থাকুন যাতে দেশের অর্থনৈতিক উন্নয়নে কেউ বাধা দিতে না পারে”

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র