ডলারের দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
ডলারের দাম আরও ১ টাকা বাড়িয়ে এখন থেকে প্রতি ডলার ১০০ টাকায় বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজারের দামের সঙ্গে সংগতি রাখতেই ডলারের দাম বাড়ানো হয়েছে। এতে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে যে ডলার বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক, সেখানে প্রতি ডলারের দাম ১০০ টাকা পড়বে।
এর আগে গত ৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা করেছিল।
রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে দেশে ডলার সংকট দেখা দেয়। যার কারণে দেশের বাজারে ডলারের দাম বাড়তে থাকে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকও ধাপে ধাপে ডলারের দাম বাড়িয়েছে। দেশে চলমান এ ডলার সংকটে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়তই ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে।
আরও পড়ুনঃ “সতর্ক থাকুন যাতে দেশের অর্থনৈতিক উন্নয়নে কেউ বাধা দিতে না পারে”





