জাতীয় ফিচার

আগামী দিনে আমরা আরও ভাল অবস্থায় থাকবো: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আজকে আমরা যে অবস্থায় আছি, এ সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে আমরা আরও ভাল অবস্থায় থাকবো।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা একটানা ১৪ বছর দেশ পরিচালনার ফলে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। আমরা একই দিনে ৫শ’ জায়গায় বোমা দেখতে চাই না, শেখ হাসিনা যেমন একইদিনে এক শ’ ব্রিজ, একশ’ সড়ক উদ্বোধন করছেন, আমরা তার ধারাবাহিকতা দেখতে চাই।’

মন্ত্রী বলেন, আমরা চাই না সরকারের উচ্চ পর্যায়ে যারা থাকে, তারা এতিমের অর্থ আত্মাসাৎ করুক। বঙ্গবন্ধু কন্যাকে মানুষ বার বার ভোট দিয়ে নির্বাচিত করছেন। কারণ মানুষ সুখে ও শান্তিতে বসবাস করছেন এবং আগের তুলনায় অনেক ভাল আছেন।

দীপু মনি বলেন, আমরা জেনেছি চাঁদপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩২১ পরিবারের মোট ১ হাজার ৩৬৫ জন মানুষ বসবাস করেন। আমাদের সংবিধানই আপনাদেরকে সমান অধিকার দিয়েছে। দেশের অন্যান্য নাগরিকের মতো আপনাদেরও সমান অধিকার প্রাপ্য। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীই নয়, পেশাগত কিংবা ভৌগলিক কারণে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন, তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনার জন্য সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা দেখেছি শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই নয়, আমাদের সমতলে বসবাসকারী সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, সে জন্য সারাদেশে ঘরহীনদের ঘর করে দেয়া হচ্ছে। একই ভাবে শিক্ষায় সহায়তার জন্য বৃত্তি-উপবৃত্তি দেয়া হচ্ছে। তেমনি এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা রয়েছে তাদের ঘর করে দেয়া, তাদের সন্তানদের পড়ালেখার জন্য বৃত্তির ব্যবস্থা করা, তাদের এলাকার উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা, ধারবাহিকভাবে বিভিন্ন উপকরণ দিয়ে সরকার তাদের সহযোগিতা করছে।

 

আরও পড়ুনঃ হজযাত্রী নিবন্ধনের সময় ৫ এপ্রিল পর্যন্ত বেড়েছে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র