’আওয়ামী লীগ রাজপথের দল, মাঠে নামলে কারো খোঁজ মিলবে না’
আওয়ামী লীগ রাজপথের দল, এ দল যদি রাজপথে নামার জন্য ঘোষণা দেয় তাহলে অন্য কাউকে আর খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২৬ সেপ্টম্বর (সোমবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজপথে যুদ্ধ করতে চায় না, দলীয় কর্মীদেরকে সংযত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি রাজপথে থাকার নামে গাছপালা পর্যন্ত উপড়ে ফেলেছে, পুলিশ বক্স ভাঙচুর করেছে। আমরা চাই তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, এতে সরকারের পুলিশ প্রশাসনসহ সবাই তাদেরকে সহযোগিতা করবে এবং করছে।
মন্ত্রী বলেন, বিএনপি যখন সমাবেশ করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা সমাবেশ পন্ড করে, যখন পুলিশের ওপর হামলা পরিচালনা করে, জনগণের সম্পত্তির ওপর হামলা পরিচালনা করে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, তখন জনগণ তাদের প্রতিহত অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। আর জনগণের সাথে যদি আমাদের নেতাকর্মীরা থাকে বিএনপি পালাবার পথ খুঁজে পাবে না। তাদের এই ‘খালি কলসি বাজে বেশি’ ধরণের হুমকি-ধামকি প্রায় সাড়ে ১৩ বছর ধরে শুনে আসছি। দেশে শান্তি, স্থিতি রক্ষা সরকারের দায়িত্ব। সেটি বজায় রাখতে সরকার যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটি অত্যন্ত সংযতভাবে সবসময় করে আসছে।
তিনি বলেন, কিন্তু বিএনপি আসলে চায় একটা সাংঘর্ষিক রাজনীতি। তাদের উদ্দেশ্য হচ্ছে পুলিশের সাথে সংঘর্ষ করা, মানুষের সাথে সংঘর্ষ করা। তারা চায় যাতে আরো প্রাণহানি ঘটে। আমি কিছু ভিডিও ক্লিপ দেখেছি, যদিও এখনো চূড়ান্ত হয়নি কিন্তু অনেকেই বলেছে মুন্সীগঞ্জে যে ছেলেটি মারা গেছে সে তাদেরই ইটের আঘাতে মারা গেছে।






বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতি করেন হাসিনা: সেতুমন্ত্রী - tathyasangjog
September 26, 2022[…] আরও পড়ুনঃ ’আওয়ামী লীগ রাজপথের দল, মাঠে নামলে কার… […]
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতি করেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী - tathyasangjog
September 26, 2022[…] আরও পড়ুনঃ ’আওয়ামী লীগ রাজপথের দল, মাঠে নামলে কার… […]