আওয়ামী লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির বৈঠক; অংশ নেয়নি ৯টি দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। শনিবার সকালে এই বৈঠকে অংশ নেয়নি ৯টি দল।
আজ শনিবার সকালে সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্বে এ সভা শুরু হয়। নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন সভায়।
অংশ না নেয়া ৯টি দল হলো এলডিপি, বিজেপি, কমিউনিস্ট পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণতন্ত্রী পার্টি, মুসলিম লীগ, বাংলাদেশ মুসলিম লীগ, কল্যাণ পার্টি ও খেলাফত মজলিস।
এরমধ্যে ৩টি দল সংলাপে অংশ নেবে না বলে চিঠি দিয়ে জানিয়েছে আগেই। বাকিরা অনুপস্থিত রয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে দশটায় বসা এই সংলাপে অংশ নিয়েছে আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। আরও যেসব দল এসেছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়তে ওলামায়ে ইসলাম। এর আগে এলডিপি, বিজেপি এবং কল্যাণ পার্টি সংলাপে অংশ নেবে না বলে চিঠি দিয়ে জানিয়েছে।
আরও পড়ুনঃ বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর: তথ্যমন্ত্রী





