বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর। তারা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।
আজ শুক্রবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক সংলাপ হতে পারে, কিন্তু কোনো সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পিটিয়েছে, তাদের বেশিরভাগই বিএনপির নিউজ কাভার করতো। তারাও রক্ষা পায়নি। জনগণকে সাথে নিয়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দেন তিনি।
আরও পড়ুনঃ “রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; সতর্ক হয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার”






আওয়ামী লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির বৈঠক; আসেনি ৯ দল - Tathya Sangjog
November 3, 2023[…] আরও পড়ুনঃ বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্র… […]
আওয়ামী লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির বৈঠক; অংশ নেয়নি ৯টি দল - Tathya Sangjog
November 3, 2023[…] আরও পড়ুনঃ বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্র… […]
নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প; নিহত ১২৮ - Tathya Sangjog
November 3, 2023[…] […]