নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প; নিহত ১২৮
নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার রাত প্রায় ১২টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভারতের উত্তরাঞ্চেলের রাজ্যগুলোতেও এই ভূমিকম্প অনুভূত হয়।
নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানিয়েছে, শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা জাজারকোটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেপালে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর অঞ্চলের রাজ্যগুলোতে। বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে। এসময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন।
আরও পড়ুনঃ বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর: তথ্যমন্ত্রী






দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog
November 4, 2023[…] আরও পড়ুনঃ নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প; নিহ… […]