আইরিশদের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ
এক ম্যাচ বাকী রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ।
বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে রান বিবেচনায় দ্বিতীয় বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিবের দল।
ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে ১৮ বলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন। ৪১ বলে ৮৩ রানের নান্দনিক ইনিংস খেলেন লিটন। বল হাতে ২২ রানে ৫ উইকেট নেন সাকিব।
আগামী ৩১ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।





