“আইনের সুষ্ঠু ধারা অনুযায়ী ড. ইউনূসের বিচার হয়েছে”
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিচারিক আদালতে আইনের সুষ্ঠু ধারা অনুযায়ী ড. ইউনূসের বিচার হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি নিশ্চয়ই আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।
আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
আনিসুল হক বলেন, দেশের আদালতের মাধ্যমে যারা সাজাপ্রাপ্ত, তাদের ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবেনা। আসামিদের ফিরিয়ে আনার সব পদক্ষেপ আরো বেগবান করা হচ্ছে। অতিশীঘ্রই তাদের দেশে আনা হবে।
ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে ১২ মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে আইনের সুষ্ঠু ধারা অনুযায়ী ড. ইউনূসের বিচার হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি নিশ্চয়ই আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।
এর আগে মন্ত্রী সকালে রাজধানীর কমলাপুর থেকে ট্রেনে করে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে এলে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।





