জাতীয় ফিচার

অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান রাষ্ট্রপতির

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি-যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অপ্রয়োজনীয় নানা টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই। অথচ আমাদের চিকিৎসা শিক্ষায় গবেষণা খুবই কম। চিকিৎসকদের গবেষণায় আরও বেশি নিয়োজিত হতে হবে। চিকিৎসার নামে সাইনবোর্ডসর্বস্ব ও দালাননির্ভর প্রতারণা বন্ধ করতে প্রশাসনিক উদ্যোগের সঙ্গে চিকিৎসকদেরও এগিয়ে আসতে হবে। কিছুসংখ্যক অসাধু ও প্রতারক চিকিৎসকের জন্য যাতে গোটা চিকিৎসক সমাজের সুনাম ক্ষুণ্ন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে অনেক স্বনামধন্য চিকিৎসক, চিকিৎসা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এতো মানুষ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। তাই আমাদের ভাবতে হবে আসল সমস্যাটা কোথায়। রোগীর আস্থা অর্জনে একজন ডাক্তারকে সবার আগে ভালো শ্রোতা হতে হবে, রোগীকে পর্যাপ্ত সময় নিয়ে দেখতে হবে। রোগীকে ওষুধ দেয়ার ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের চিকিৎসককে বিভিন্নভাবে প্রলুব্ধ করার রিপোর্ট প্রায়ই পত্রিকায় আসে। এই অসুস্থ ও অসৎ প্রতিযোগিতা পরিহার করতে হবে। এক্ষেত্রে বিদেশের মতো ‘ট্রেড নেম’-এর পরিবর্তে ‘জেনারিক নেম’ চালু করার বিষয়টি ভাবতে হবে।

আরও পড়ুনঃ রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র