জাতীয় ফিচার

রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

এবারও রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৪ (২০২৩ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসের জন্য সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সূচি নির্ধারণ করা হয়।।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সামনে রমজান মাস। রমজানে আমরা নতুন অফিসসূচি দিয়ে থাকি। সেই হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার-সংক্ষেপ অনুযায়ী— মন্ত্রিসভা আজকে অনুমোদন করেছেন যে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেলে ৩টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ১টা ১৫ ‍মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।

তিনি বলেন, এটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। ব্যাংক, বিমা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব বিধি-বিধান অনুযায়ী অফিসসূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

আরও পড়ুনঃ “নির্বাচনে যত বাধা দেয়া হবে, ততই মনে হবে ডাল মে কুছ কালা”

রিপোর্টার

About Author

1 Comment

  1. অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান রাষ্ট্রপতির - tathyasangjog

    March 13, 2023

    […] আরও পড়ুনঃ রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র