উপরে আল্লাহ আছে আর বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক চাপ এসেছে এবং সহ্য করেছি। আমার শক্তি একমাত্র জনগণ। উপরে আল্লাহ আছে আর বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে।
আজ সোমবার বিকেলে কাতার সফরের অভিজ্ঞতা তুলে ধরতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু করার আগে কম চাপ দেয়া হয়নি। কোনো একটি দেশের অ্যাম্বাসেডর, পাররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের টেলিফোনের ওপর টেলিফোন আসতে থাকে। কারণ একজন ভদ্রলোক একটি ব্যাংকের এমডি, তাকে এমডি পদে বহাল রাখতে হবে। এমডি পদের কি যে ‘মধু’, সেটা তো আমি জানি না। আইনে আছে ৬০ বছর (চাকরির বয়স), তার হয়ে গেছে ৭০ বছর। তারপরও তাকে এমডি পদে থাকতে হবে। এমডি পদে থাকলে বিভিন্ন সুযোগ-সুবিধা নেয়া যায়, পয়সা মারা যায়। গরিবের রক্ত চুষে খাওয়া যায়।
এর আগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কাতারে সম্মেলন নিয়ে বলেন, সম্মেলনে কোভিড মহামারি ও চলমান ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে স্বল্পোন্নত দেশগুলোর জন্য গৃহীত বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার দাবি জানিয়েছি।
শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, আর্থিক সহায়তা, বৈদেশিক ঋণ পরিশোধ, প্রযুক্তি হস্তান্তর, নিরাপদ অভিবাসন, জলবায়ু অর্থায়ন প্রাপ্তি ইত্যাদি বিষয়ে স্বল্পোন্নত দেশের বিশেষ প্রয়োজনের কথা তুলে ধরি। এ ছাড়া বাংলাদেশসহ উত্তরণের পথে থাকা দেশগুলোর উন্নয়ন অর্জনকে গতিশীল রাখতে বর্ধিত সময়ের জন্য এলডিসিদের জন্য প্রযোজ্য অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধাসহ অন্যান্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানাই।
আরও পড়ুনঃ “নির্বাচনে যত বাধা দেয়া হবে, ততই মনে হবে ডাল মে কুছ কালা”






"শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেক ক্রীড়ায় এগিয়েছে দেশ" - tathyasangjog
March 13, 2023[…] […]