জাতীয় ফিচার

অপতথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অপতথ্য ও ভুয়া সংবাদ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখতে সহায়তা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কোর ‘মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা’ বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

এই সাক্ষাৎ ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথ প্রতিবেদন ‘বাংলাদেশের গণমাধ্যম পরিমণ্ডলের মূল্যায়ন: স্বাধীন, নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে মনোনিবেশ’ প্রকাশের প্রাক্কালে অনুষ্ঠিত হয়। ড. ইউনূস বলেন, “আমরা এই প্রতিবেদনের জন্য অধীর অপেক্ষায় আছি। অপতথ্য ও ভুয়া সংবাদ আমাদের প্রধান সমস্যা। এটি কখনো বিদেশ থেকে, কখনো স্থানীয়ভাবে ছড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “শুধু ডিজিটাল মাধ্যম নয়, প্রচলিত গণমাধ্যমও প্রায়ই ভুয়া তথ্যের উৎস হয়ে ওঠে। এর বিরুদ্ধে একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। যে গণমাধ্যম বারবার মিথ্যা ছড়ায়, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে হবে।” জাতিসংঘের প্রতি তিনি বলেন, “আপনাদের কথা গুরুত্বপূর্ণ। শুধু সরকার নয়, গণমাধ্যমের সঙ্গেও কথা বলুন। আমাদের আপনাদের সমর্থন দরকার।”

ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইজ জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য প্রতিবেদনে গণমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মান অনুসরণের সুপারিশ থাকবে। তিনি বলেন, “সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রয়োজন।”

ইউনেস্কোর জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ বলেন, “প্রতিবেদনে সাংবাদিকদের কাজের পরিবেশ ও নারী সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে সুপারিশ থাকবে। সরকারি পদক্ষেপ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র