দেশ সংযোগ

অতিদারিদ্র্য কমাতে উন্নয়ন সংস্থাকে জোর কৃষিমন্ত্রীর

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দারিদ্র্য বিমোচনে প্রশংসনীয় অগ্রগতি সত্ত্বেও দেশের উত্তর, দক্ষিণ, হাওর ও পার্বত্য অঞ্চলের কিছু এলাকায় দারিদ্র্যের হার এখনো অনেক বেশি। এসব অঞ্চলের দারিদ্র্যের হার হ্রাস ও বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য পূরণে পিপিইপিপি-ইইউ প্রকল্প অবদান রাখবে বলে আশা করছি।

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন’ (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দেশের অতি দারিদ্র্যপ্রবণ ১২ জেলার ৩৪ উপজেলার ১৪৫টি ইউনিয়নে ২ লাখ ১৫ হাজার অতিদরিদ্র খানাভুক্ত আট লাখ ৬০ হাজার ০০০ মানুষের দারিদ্র্য দূরীকরণে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইউরোপিয়ান ইউনিয়ন অর্থায়িত ২২ দশমিক ৮১ মিলিয়ন ইউরো অনুদানভিত্তিক প্রকল্পটি সহিষ্ণু জীবিকায়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধিতা একীভূতকরণ, জলবায়ু সহনশীলতা সৃষ্টি ও কমিউনিটি মোবিলাইজেশনে কাজ করছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উস্কানিমূলক মন্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য