পিএসজি’র চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে ফ্রান্সে দুজনের মৃত্যু
প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। এই ঐতিহাসিক জয়ের উদযাপনে ফ্রান্সজুড়ে ফুটবল সমর্থকদের উৎসবের মধ্যে দুজনের মৃত্যু এবং শতাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে ৪৯১ জন এবং সারা দেশে মোট ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিসের শাঁজ-এলিজে এভিনিউতে সমর্থকদের ভিড় জমে উঠলে পুলিশের সঙ্গে […]



