গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
গ্রিসে একটি এয়ার শো চলাকালে দেশটির বিমানবাহিনীর এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার রাজধানী এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুই আসনের এফ-৪ ফ্যান্টমটি বিমানঘাঁটির প্রায় দুই কিলোমিটার বাইরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। তবে বিমানঘাঁটির আশপাশের এলাকায় কোনো দর্শনার্থী বা স্থানীয় […]




