সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তায়েফ থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের পথে এ দুর্ঘটনা ঘটে। সোমবার স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে চার বাংলাদেশি নিহত হন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত […]




