ঢাকায় রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে
ঢাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার মধ্যে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আকাশের অবস্থা, বাতাসের গতি এবং রাতের তাপমাত্রা নিয়েও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। […]




