জুলাই হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মারুফ
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে কামরুল ইসলামকে হত্যার অভিযোগে করা বহুল আলোচিত মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন মিঠুকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন […]




