'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে দেশ সংযোগ ফিচার

“বিএনপি বাংলায় আবার রক্ত ঝরাতে চায়”

বিএনপি বিদেশিদের সঙ্গে বসে ষড়যন্ত্র করে বাংলায় আবার রক্ত ঝরাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, […]

ভারতের আসামে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার দেশ সংযোগ ফিচার

জামাতুল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা স্ত্রীসহ গ্রেফতার

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে […]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু দেশ সংযোগ

দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন প্রাণ হারিয়েছেন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ ডেঙ্গু রোগী। এনিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জুন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৭ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে। আজ শুক্রবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও […]

দেশ সংযোগ ফিচার

মাঝেমধ্যে লোডশেডিং দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত- কী ছিল: প্রধানমন্ত্রী

  বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালানির দাম বেড়েছে এবং সংকটও দেখা দিয়েছে। যে কারণে কিছুটা সমস্যা হচ্ছে, সেটাও থাকবে না। মাঝেমধ্যে লোডশেডিং দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত আগে কী ছিল, এখন কোথায় আছে। আজ শুক্রবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এ […]

"রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আপ্রাণ চেষ্টা করছি" দেশ সংযোগ ফিচার

“বাণিজ্য ও ট্রানজিট চুক্তির সুবিধা কাজে লাগাতে হবে”

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার সই করা অগ্রাধিকারমূলক বাণিজ্য ও ট্রানজিট চুক্তির সুবিধা কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালনের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানীর গুলশানে শুটিং কমপ্লেক্সে ভুটান অ্যাম্বাসি আয়োজিত তিন দিনব্যাপী ‘ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ভুটান […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসুন দেশবাসীর ভাগ্য পরিবর্তন করে জাতির পিতার স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও সোনার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিই। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ […]

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী দেশ সংযোগ ফিচার

আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন দেশের স্বাধীনতা : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ আজকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ে, খাদ্যে ঘাটতি থেকে স্বয়ংসম্পূর্ণতায় উন্নীত হয়েছে, বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই কারণে […]

দেশ সংযোগ ফিচার

সৌদি আরবের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসাবে পবিত্র হজ পালনে ১০ দিনের সফরে আজ সৌদি আরবের (কেএসএ) উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং: বিজি ৩৩১), রাষ্ট্রপতি, তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে দুপুর ২.৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর (হিসা) ত্যাগ করে। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা […]

দেশ সংযোগ ফিচার

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ক্ষমতাসীন আওয়ামী লীগের (এএল) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ […]

দেশ সংযোগ ফিচার

চীনে রেস্টুরেন্টে বিষ্ফোরণ; নিহত ৩১

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরের এক রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। আঞ্চলিক কমিউনিস্ট পার্টি কমিটির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া আরো বলেছে, বুধবার সন্ধ্যায় বারবিকিউ রেস্টুরেন্টটিতে তরল পেট্রোলিয়াম গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণ ঘটে। এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত সাতজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনের অবস্থা গুরুতর বলে সংস্থাটি জানিয়েছে। নিংজিয়া স্বায়ত্তশাসিত […]