পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়ার আশা শিক্ষামন্ত্রীর
পাবলিক হেলথকে কেন্দ্র করে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবির প্রতি সম্মতি পোষণ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাবলিক হেলথ বিষয়ক একটি বিশ্ববিদ্যালয় হতেই পারে। এমন একটি উদ্যোগ নেওয়া হবে বলে আশাকরি। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) অডিটোরিয়ামে ২০২৩-২৫ শিক্ষাবর্ষের পাবলিক হেলথ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেছেন […]













