জাতীয় দেশ সংযোগ রাজনীতি

খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের গণতন্ত্র মুক্ত থাকবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে- কারণ উনি মুক্ত থাকলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে। খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের গণতন্ত্র মুক্ত থাকবে। উনি (খালেদা জিয়া) মুক্ত থাকলে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা […]

ভাইরাল জগত

লাইভ টিভি শোতে হাতাহাতি; ভিডিও ভাইরাল

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আইনজীবী শের আফজাল খান মারওয়াত এবং পাকিস্তান মুসলিম লীগ (এন) (পিএমএল-এন) সিনেটর আফনান উল্লাহ খান একটি লাইভ টিভি শো চলাকালীন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সম্পর্কিত একটি ভিডিও এখন দেশটিতে ভাইরাল। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, ভিডিওতে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে একটি উত্তপ্ত তর্ক চলছে, যেখানে উভয়েই অকথ্য ভাষায় গালিগালাজ […]

অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৯৭৫ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন […]

দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিদেশিরা কোলে করে বিএনপিকে ক্ষমতায় বসাবে না: তথ্যমন্ত্রী

বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রীর মতে, ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই। কেউ কোলে করে নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে না। আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠার ৫১ বছর পর আগামীকাল শনিবার কৃষকদের […]

দেশ সংযোগ ফিচার রাজনীতি

খুনিরা কানাডায় গিয়ে সুন্দর জীবনযাপন করেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কানাডা খুনিদের আড্ডাখানা বা আশ্রয়স্থল হতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে খুনিরা কানাডায় গিয়ে আশ্রয় নিতে পারেন এবং সুন্দর জীবনযাপন করেন। অথচ তারা যাদের হত্যা করেছে, তাদের স্বজনরা কষ্ট পাচ্ছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যপর্ণ বিষয়ে কানাডার অবস্থান নিয়ে বিশ্বের […]

জাতীয় ফিচার

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউরেনিয়াম রূপপুরে পৌঁছালো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের চালান। শুক্রবার দুপুর ১টা ১৬ মিনিটে ইউরেনিয়ামের গাড়িবহর রূপপুর পারমাণবিক প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে। রূপপুর প্রকল্পে ইউরেনিয়ামের গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করলে বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা দুদেশের জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে স্বাগত জানান। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে ঢাকার শাহজালাল […]

অন্যান্য ফিচার বিশ্ব সংযোগ

ঈদে মিলাদুন্নবীর সমাবেশে বোমা বিস্ফোরণে নিহত ৩৪

পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩০ জন। আজ শুক্রবার বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। দেশটির প্রশাসক আতা উল্লাহ বলেন, আহতদের স্থানীয় […]

ফিচার ভাইরাল জগত

বিশ্বের অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া

পৃথিবীতে সাত নয় আটটি মহাদেশ রয়েছে।এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকার পরে, ভূতাত্ত্বিক এবং ভূমিকম্পবিদদের একটি ছোট দল আবিষ্কার করেছে বিশ্বের অষ্টম মহাদেশ, যার নাম ‘জিল্যান্ডিয়া’। ১৮.৯ লক্ষ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাদেশের ৯৪ শতাংশ জলে ঢাকা। বাকি ছয় শতাংশ নিউজিল্যান্ড এবং ছোট দ্বীপ নিয়ে গঠিত। বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই মহাদেশটি […]

বিশ্ব সংযোগ

বিদেশে ৯০ শতাংশ ভিখারী পাকিস্তানি

বিশ্বের বিভিন্ন দেশে ধরা পড়া বেশিরভাগ ভিখারীই পাকিস্তানি নাগরিক। পাকিস্তান থেকে বেশিরভাগ মানুষ ওমরাহ ভিসায় সৌদি আরবে যায় এবং ভিক্ষাবৃত্তির মতো কাজে জড়িয়ে পড়ে বলে অভিযোগ তুলেছে দেশটি। মক্কার গ্র্যান্ড মসজিদের ভেতর থেকে ধরা পকেটমারদের বেশিরভাগই পাকিস্তানি নাগরিক। বুধবার বিদেশী পাকিস্তানিদের জন্য সিনেটের স্থায়ী কমিটির বৈঠকে সচিব ওভারসিজ পাকিস্তানি জিশান খানজাদা এ তথ্য জানান। এ […]

মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর জাতীয় দেশ সংযোগ

বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না। তাদের আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। তাই জনগণ এখন আর সন্ত্রাসীদের দলকে চায় না। বৃহস্পতিবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলার শিশা প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, বাঙালি […]