দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিদেশিরা কোলে করে বিএনপিকে ক্ষমতায় বসাবে না: তথ্যমন্ত্রী

বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রীর মতে, ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই। কেউ কোলে করে নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে না।

আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠার ৫১ বছর পর আগামীকাল শনিবার কৃষকদের নিয়ে এই প্রথম ঢাকার বুকে মহাসমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ।

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ওই সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন।

ড. হাছান মাহমুদ বলেন, কৃষক লীগ সুশৃঙ্খল একটি সংগঠন। আগামীকাল ঢাকায় তারা প্রথম মহাসমাবেশ করবে। এতে কোনো ধরনের সংঘাত হবে না। একইসঙ্গে সারা বাংলাদেশ থেকে কৃষকরা এই সমাবেশে উপস্থিত হবেন।

মির্জা ফখরুলকে আমি আহ্বান জানাই আপনি এসে দেখে যান কতটা সুশৃঙ্খলভাবে আমরা সমাবেশ করতে পারি। এই সরকারের প্রতি তৃণমূল মানুষদের কতটা সমর্থন আছে, কৃষকরা শেখ হাসিনাকে কতটা ভালোবাসে। আগামীকাল আসলেই আপনি সব বুঝতে পারবেন।

তিনি বলেন, যারা ঘোলা পানিতে মাছ ধরতে নামে তারা ছাগলের তিন নম্বর বাচ্চা। বিএনপি-জামায়াতও ছাগলের তিন নম্বর বাচ্চা। তাদের কাজই ঘোলা পানিতে মাছ শিকার করা এবং ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দেয়া।

ড. হাসান মাহমুদ বলেন, বিএনপি দেশকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিয়ে ভূ-রাজনীতির খেলার পুতুল বানাতে চায়। বিদেশিরা কাউকে কোলে করে ক্ষমতায় বসাবে না। বিশ্বনেতারা যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, তখন বিএনপি দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে। যারা বিভিন্ন দেশের গণতন্ত্র ধবংস করে, তাদের হাতেই দেশকে তুলে দিতে চায় বিএনপি।

আরও পড়ুনঃ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউরেনিয়াম রূপপুরে পৌঁছালো

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার