“প্রধানমন্ত্রী চক্ষুসেবায় ভূমিকা রাখায় দেশে অন্ধত্ব বরণের হার এক শতাংশে নেমে এসেছে”
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী চক্ষুসেবায় ভূমিকা রাখায় দেশে অন্ধত্ব বরণের হার এক শতাংশে নেমে এসেছে, যা পূর্বের তুলনায় ৩৫ থেকে ৪০ শতাংশ কমেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেখানে ভারতে দুই শতাংশ এবং নেপালে আড়াই শতাংশ মানুষ অন্ধত্ব বরণ করে থাকেন। […]












