জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“প্রধানমন্ত্রী চক্ষুসেবায় ভূমিকা রাখায় দেশে অন্ধত্ব বরণের হার এক শতাংশে নেমে এসেছে”

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী চক্ষুসেবায় ভূমিকা রাখায় দেশে অন্ধত্ব বরণের হার এক শতাংশে নেমে এসেছে, যা পূর্বের তুলনায় ৩৫ থেকে ৪০ শতাংশ কমেছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেখানে ভারতে দুই শতাংশ এবং নেপালে আড়াই শতাংশ মানুষ অন্ধত্ব বরণ করে থাকেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অল্প কয়দিন ক্ষমতায় ছিলেন। এর মধ্যেই তিনি বিসিপিএস প্রতিষ্ঠা করেছেন, বিএমডিসি, পঙ্গু হাসপাতাল, পরিবার পরিকল্পনার সূচনা ও চিকিৎসকদের প্রথম শ্রেণিতে উন্নীত করেছেন। পাশাপাশি উপজেলাগুলোতে স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন এবং ক্লিনিকের কথা বলে গেছেন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর ধারাবাহিকতা ধরে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত প্রায় ২০০টি আই কেয়ার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এর ফলে দেশের মানুষ আধুনিক চক্ষুসেবা পাচ্ছেন, যা আগে পেতেন না। এরই মধ্যে প্রায় ২০ লাখ মানুষ চোখের চিকিৎসা পেয়েছেন। এর পাশাপাশি তিন লাখ লোক পাওয়ার চশমা পেয়েছেন বিনামূল্যে। শিশুরা যে রাতকানা রোগে আক্রান্ত হতো তাও এখন কমেছে।

আরও পড়ুনঃ মামলাজটের চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের ভূমিকা পালনে আহ্বান আইনমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র