জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“বিএনপি-জামায়াত জোট নেতারা এখন জনশত্রুতে রূপান্তরিত হয়েছে”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট নেতারা এখন জনশত্রুতে রূপান্তরিত হয়েছে, তারা গাড়িতে আগুন দেয়, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করছে। হাছান মাহমুদ শনিবার সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মন্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“যারা বাসে আগুন দেয় তাদের কানে সাধারণ মানুষের কান্না পৌঁছায় না”

বিএনপির হরতাল ও অবরোধ কর্মসূচির মধ্যে দেশব্যাপী বিভিন্ন স্থানে বাসসহ বিভিন্ন পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বাসে আগুন দেয় তাদের কানে সাধারণ মানুষের কান্না পৌঁছায় না। মানুষ পোড়ানোই তাদের স্বভাব। শনিবার রাজধানীর মুধবাগে আসাদুজ্জামান খান কমপ্লেক্সে ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লাবাসীর এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে রোববার (৫ নভেম্বর) ভোর […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

নির্বাচন সংবিধান-আইনের মধ্যেই হতে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদ কীভাবে গঠিত হবে, সরকার কীভাবে গঠিত হবে, নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে সবই সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আগামীতে যা কিছু হবে, সংবিধান ও আইনের মধ্যে থেকেই হতে হবে। আজ শনিবার ‘জাতীয় সংবিধান দিবস ২০২৩’ উপলক্ষ্যে রাজধানীর এক হোটেলে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সারাদেশে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৩ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“কেউ পছন্দ করুক বা না করুক; ইসি নির্বাচন করবে”

কেউ পছন্দ করুক বা না করুক; ইসি নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার বিকেলে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত দ্বিতীয় ধাপের সংলাপ শেষে একথা বলেন তিনি। কাজী হাবিবুল আউয়াল বলেছেন, , আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করে কমিশন। তাদের (বিএনপি) প্রতি […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে! এখন (বিএনপির) লাফালাফি কোথায়? শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন। আজ শনিবার রাজধানীর আরামবাগের জনসভায় দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা যেখানে নিয়ে গেছেন, বিশ্বনেতারা প্রশংসায় পঞ্চমুখ হন। দুর্ভাগ্য আমাদের, বিএনপি একটা ধন্যবাদও কোনোদিন দেয়নি। শেখ হাসিনার জনপ্রিয়তায় ওরা হিংসা […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“দেশের মানুষ যখন ভালো থাকেন সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেকে এ দেশের মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করেছি। মানুষ যখন ভালো থাকেন সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের। আজ শনিবার উদ্বোধনের পর মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিল যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা পুলিশ পিটিয়ে মারে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে যেন দেশবাসী […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেছেন। শনিবার দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশনের উদ্বোধনস্থলে আসেন তিনি। এরপর সেখানে উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রথমে ট্রেনের স্বয়ংক্রিয় টিকিট (অস্থায়ী পাস কার্ড) নেন। এরপর কার্ড পাঞ্চ করে প্রধানমন্ত্রী ট্রেনের লাউঞ্জে প্রবেশ করেন। সেখানে উদ্বোধনী ফলক উন্মোচন করেন। ট্রেন চলাচলের সংকেত […]

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না" জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে বিজয়ী করতে হবে, কারণ দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। মন্ত্রী গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগররর আখালিয়াস্থ কালীবাড়ীতে সরকারের দেশব্যাপী উন্নয়ন-কর্মযজ্ঞ প্রচার ও আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ […]

ফিচার রাজনীতি

নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প; নিহত ১২৮

নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত প্রায় ১২টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভারতের উত্তরাঞ্চেলের রাজ্যগুলোতেও এই ভূমিকম্প অনুভূত হয়। নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানিয়েছে, শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল […]