জাতীয় দেশ সংযোগ ফিচার

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ড. ইউনূসসহ আরও ৪ আসামীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার রায়ের জন্য ধার্য দিনে শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে […]

জাতীয় দেশ সংযোগ

“জোর-জবরদস্তি করে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জোর-জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী। আজ সোমবার সকালে রাজধানীর কাফরুল এলাকায় ভোটবিরোধী লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল […]

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করলেন সিইসি জাতীয় দেশ সংযোগ ফিচার

“আন্তর্জাতিক কমিউনিটিকে দেখাতে হবে, নির্বাচন সুষ্ঠু হয়েছে”

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আন্তর্জাতিক কমিউনিটিকে দেখাতে হবে, আমাদের নির্বাচন অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। বিদেশিদের এই নির্বাচন নিয়ে কথা বলার অধিকারও আছে। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন চাইলে সেটি পিছিয়ে দিতে […]

জাতীয় দেশ সংযোগ

রোহিঙ্গাদের জন্য খাদ্য রেশন বাড়িয়ে ১০ ডলার করবে ডব্লিউএফপি

আগামীকাল থেকে কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তাদের খাদ্য সহায়তা প্যাকেজে প্রতি মাসে খাদ্য রেশন ৮ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১০ মার্কিন ডলার করবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আজ রোববার একটি ডব্লিউএফপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) কক্সবাজারের সকল রোহিঙ্গার জন্য গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তার প্রস্তুতি নিচ্ছে। ডব্লিউএফপি ২০২৪ সালের […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

বিএনপির অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাস চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে ব্যর্থ হয়ে এখন বিএনপি চেষ্টা করছে প্রার্থীদের উপর হামলা পরিচালনা করার। কিন্তু সেটিতেও তারা ব্যর্থ হবে। কারণ জনগণ তাদের সাথে নাই। এই অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি, দেবেও না। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ […]

দুর্গাপূজা জাতীয় দেশ সংযোগ ফিচার

নির্বাচন ঠেকাতে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। আজ রোববার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। চিঠিতে বিএনপি জানিয়েছে, বর্তমান সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালের দুটি বিতর্কিত নির্বাচনের পটভূমিতে আবারও আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে […]

মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ আগুন লাগে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কারখানায় থাকা কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ থাকলেও এর প্রাঙ্গণে শ্রমিকরা ঘুমাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহান মুঙ্গসে বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমরা রাত ২টা ১৫ […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

নাশকতা দিয়েই বিএনপির জন্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নাশকতা দিয়েই বিএনপির জন্ম। তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী সেই বিষয়ে সজাগ রয়েছে। আমাদের গোয়েন্দা বাহিনীও কাজ করছে। আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমি মনে করি তারা (বিএনপি) যাই করুক, এদেশের জনগণ তাদের প্রতিহত করবে, এদেশের জনগণ তাদের কোনোরকম আশ্রয়-প্রশ্রয় দেবে […]

জাতীয় ফিচার

ভোটকেন্দ্রে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই: সিটিটিসি

সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেছেন, ভোটকেন্দ্রে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবুও নির্বাচনের পরিবেশ যেন বিঘ্নিত না হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোটাররা ভোট দিতে পারেন সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী সোচ্চার রয়েছে। আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, থার্টি ফার্স্টকে ঘিরে কোনো হামলার আশঙ্কা […]

"আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে" জাতীয় দেশ সংযোগ ফিচার

“বাংলাদেশকে যেন আর পেছনে ফিরে তাকাতে না হয়”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দক্ষ ও উপযুক্ত জনশক্তি হিসেবে গড়ে উঠবে। আর কখনও যেন বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে না হয়। বাংলাদেশ গড়ে উঠবে স্মার্ট উন্নত দেশ হিসেবে। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘বই উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই […]