অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের প্রবীণ নেত্রী ও সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে তাকে গুরুগ্রামের বিখ্যাত ‘মেদান্তা–দ্য মেডিসিটি’ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। জানা গেছে, পরিকল্পিত অস্ত্রোপচার ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ […]













