বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), সদস্য আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)। তাদের মরদেহ শহীদ জিয়াউর […]











