জাতীয় ফিচার রাজনীতি

সেনাবাহিনী দেশপ্রেম ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের গভীর আস্থা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার তাদের পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ […]

ফিচার রাজনীতি

২০২৮ সালের মধ্যে ঢাকার বর্জ্য থেকে আসবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আমিনবাজার ও মাতুয়াইল বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি প্রকল্প দুটি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন। ​রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের […]

ফিচার রাজনীতি

ঢাকা মেডিকেল কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির সূচনা করেন। সকাল ১০টার দিকে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত […]

জনগণের প্রত্যাশার সরকার গড়ার অঙ্গীকার: প্রধানমন্ত্রী ঢাকা সংযোগ দেশ সংযোগ ফিচার

ঢাকার চাপ কমাতে জেলা হাসপাতাল শক্তিশালী করার উদ্যোগ

দেশের স্বাস্থ্যসেবাকে রাজধানীকেন্দ্রিকতা থেকে বের করে আনতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন নিজ এলাকাতেই মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই সরকার স্বাস্থ্যখাতের অবকাঠামো ও সেবার মান উন্নয়নে কাজ করছে। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির […]

অন্যান্য দেশ সংযোগ ফিচার

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা, পানিবন্দি লাখো মানুষ

অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্ব ও উপকূলীয় অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বহু এলাকায় নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নতুন নতুন জনপদ প্লাবিত হচ্ছে। বিভিন্ন জেলায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোথাও দেখা দিয়েছে পাহাড়ধসের আশঙ্কা, কোথাও আবার জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কক্সবাজারে রোহিঙ্গা […]

ফিচার রাজনীতি

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

জুলাই হত্যাযজ্ঞ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দিকে তিনি ভারত থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। একই সঙ্গে নির্বাসনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি। প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, দেশে […]

জাতীয় ফিচার

পাহাড়ধসের ঝুঁকিতে ২২১ পরিবার সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে

পার্বত্য চট্টগ্রামে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ এবং যোগাযোগ পুনঃস্থাপনে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত সড়ক সচল করার কাজ চলছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

খেলা ফিচার

কোয়ার্টার ফাইনালের আগে ফ্রান্সজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে সমর্থকদের শান্ত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে ফরাসি সরকার। অতীতে বড় ম্যাচের পর কিছু স্থানে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটায় এবার আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের সঙ্গে মরক্কোর ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৫৬ সালে ফরাসি শাসন থেকে […]

ফিচার রাজনীতি

জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক গঠনের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে পুলিশি সক্ষমতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য নতুন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউএনকপস ২০২৬ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন […]

ফিচার রাজনীতি

‘শিক্ষকরা যেন দ্বিতীয় চাকরি না করে মেধা শিক্ষার্থীদের পেছনে দেন, তাই সম্মানি বাড়বে’

দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মেধা যেন পুরোপুরি শিক্ষার্থীদের পেছনে ব্যয় হতে পারে, সেজন্য পর্যায়ক্রমে তাদের সম্মানি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। ​আজ বুধবার বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের […]