ঢাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ! তিতাসের পাইপলাইন স্থানান্তর কাজ শুরু
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে এক বার্তায় এই তথ্য জানায় তিতাস। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ি, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর […]













