সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচনী অপপ্রচার: সেনাবাহিনীর ‘সতর্কতা’ আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। এই ধরনের প্রচারণা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং সেনাবাহিনীর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বলে মনে করা হচ্ছে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড […]








