এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল
ফের বাড়ল এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়। নতুন সময়সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরন করতে পারবে শিক্ষার্থীরা। আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২–এর ফরম পূরণ যথাসময়ে […]













