জাতীয়

যশোরে সোনা পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাচারকারী নিহত

যশোরে সোনা পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাচারকারী নিহত

যশোরের শার্শায় সোনা পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের সংঘর্ষে হয়েছে এক চোরাকারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় পাচারকারীদের ছোড়া ককটেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ একটি প্রাইভেটকার থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৩০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শার্শা উপজেলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত ব্যক্তির নাম অলি মাকড়া (৩৬) বলে জানিয়েছে। তিনি শার্শা উপজেলার ফুলপুর গ্রামের জাহান আলীর ছেলে। এ ঘটনায় সোনা পাচারের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার সাজাদিয়া গ্রামের রবিন সরকার (৩৫) ও পাঁচগাছিয়া গ্রামের আবুল কাশেম (৩০)।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, ভারতে সোনা পাচার হতে পারে–এমন খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলার জামতলার পাঁচপুকুর এলাকার ওরিয়েন্টাল অয়েল কোম্পানি লিমিটেডের সামনে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও শার্শা থানা–পুলিশ যৌথভাবে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে সেখান দিয়ে দ্রুতগামী একটি সাদা প্রাইভেট কার যাচ্ছিল। এ সময় পুলিশ প্রাইভেট কারটির গতিরোধ করে। থামানোর পর প্রাইভেট কারে থাকা রবিন সরকার ও চালক আবুল কাশেমের দেহ ও প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে রবিনের শরীরে বাঁধা ও প্রাইভেট কারের সামনের দিকে রাখা ৩০টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলোর ওজন ৯ কেজি ৭৫৮ গ্রাম। এ ঘটনায় রবিন ও আবুল কাশেমকে আটক করা হয়।

মহাসড়কের পাশেই আটক ব্যক্তিদের সোনার বার নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় মহাসড়কের দুই দিক থেকে ১০-১৫টি মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি এসে পুলিশকে লক্ষ্য করে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের নিচে চাপা পড়া অলি মাকড়া নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই মোটরসাইকেল আরোহীদের ছোড়া ককটেলে ২ পুলিশ আহত হন।

রিপোর্টার

About Author

1 Comment

  1. চাকরি দেয়ার নামে প্রতারণা; রাজধানী গ্রেপ্তার ৩ - tathyasangjog

    September 2, 2022

    […] হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে চারজনকে পুলিশে যোগ দিতে নিয়োগপত্র দেওয়া হয়। চাকরিতে […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র