মেসির জোড়া গোল খেলা ফিচার

পর পর ২ ম্যাচে মেসির জোড়া গোল

গত বৃহস্পতিবার হন্ডুরাসের পর আজ জ্যামাইকার বিপক্ষে ম্যাচেও দুইবার বল জালে জড়ালেন ৭ বারের ব্যালন ডি অর জয়ী তারকা লিওনেল মেসি। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০-এ। এর ফলে ফিফা আন্তর্জাতিক প্রীতিম্যাচে মেসির জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকলো লিওনেল স্কালোনির দল। দলের হয়ে […]

প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন আজ

আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। […]

জামাই-শাশুড়ির ঝগড়ায় আহত হাসপাতাল কর্মী জাতীয়

জামাই-শাশুড়ির ঝগড়ায় আহত হাসপাতাল কর্মী

জামাই-শাশুড়ির ঝগড়ার সূত্র ধরে ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন মানিকগঞ্জের এক হাসপাতালের অভ্যর্থনাকারী। আহত ব্যক্তির নাম সাইদুর রহমান (৩০)। গুরুতর আহত সাইদুরকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার শাপলা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ জানায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্তান […]

বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত ১২ জাতীয়

বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত ১২

আফ্রিকার দেশে বুরকিনা ফাসোর জঙ্গি হামলায় ১২ জন নিহত হয়েছে। সোমবার দেশটির নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। জানুয়ারিতে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে লে: কর্ণেল পল-হেনরি সান্দাওগো দামিবা ক্ষমতা দখলের পর পশ্চিম আফ্রিকার এ দেশে সহিংসতা অনেক বেড়ে গেছে। ওই সামরিক অভ্যুত্থানে বুরকিনা ফাসোর নির্বাচিত এবং জিহাদিদের লাগাম টেনে ধরার অঙ্গিকার করা নেতা ক্ষমতাচ্যুত হন। আরও পড়ুনঃ আড়াই […]

ফেসবুকে বেবি বাম্পের ছবি দিলেন বুবলী বিনোদন

ফেসবুকে বেবি বাম্পের ছবি দিলেন বুবলী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেবি বাম্পের ছবি দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। মঙ্গলবার বিকালে হঠাৎ করেই ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন ঢালিউডের এই চিত্রনায়িকা। এর মধ্যে একটিতে বেবি বাম্প স্পষ্ট দেখা গেছে। ওই ছবির ক্যাপশনে বুবলী লেখেন, আমি আমার জীবনের সঙ্গে। ছবিটি যে আমেরিকায় তোলা, তাও প্রকাশ করেন তিনি। তবে কবেকার, সে বিষয়ে কিছু জানাননি। অনেকেই […]

বাবুলের সঙ্গে সাংবাদিক ইলিয়াছকে আসামি করে পিবিআইপ্রধানের মামলা জাতীয় ফিচার

বাবুলের সঙ্গে সাংবাদিক ইলিয়াছকে আসামি করে পিবিআইপ্রধানের মামলা

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোছাইনসহ চারজনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার মামলা করেছেন। মাহমুদা খানম মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়। আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ঢাকার ধানমন্ডি থানায় তিনি […]

শিনজো আবে জাতীয়

আড়াই মাস পর শিনজো আবে শেষকৃত্য অনুষ্ঠিত

২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য। গত ৮ জুলাই আততায়ীর গুলিতে নিহত হন তিনি। রয়টার্সের বলছে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যের ব্যয় ১৬৬ কোটি ইয়েন নির্ধারণ করা হয়। যা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের চেয়েও অনেক বেশি। পুরো অনুষ্ঠানটি হয় রাষ্ট্রীয় অর্থায়নে। শেষকৃত্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

৪১ বছর ধরে শেখ হাসিনা সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে জনগণের পাশে থেকেছেন : তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

৪১ বছর ধরে শেখ হাসিনা সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে জনগণের পাশে থেকেছেন : তথ্যমন্ত্রী

৪১ বছর ধরে শেখ হাসিনা সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে জনগণের পাশে থেকেছেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ৪১ বছরের পথ চলায় জননেত্রী শেখ হাসিনা সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে জীবনকে হাতের মুঠোয় নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন, আছেন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে হাসুমণি’র […]

'পরিকল্পিতভাবে এগিয়ে যাবে দেশের পর্যটন শিল্প' জীবনযাপন ফিচার ভ্রমণ

‘পরিকল্পিতভাবে এগিয়ে যাবে দেশের পর্যটন শিল্প’

দেশের পর্যটন শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরেই এই মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শেষ হবে। ট্যুরিজম মাস্টারপ্ল্যান […]

পৃথিবীর সুরক্ষায় পরীক্ষামূলকভাবে গ্রহাণুতে আঘাত হেনেছে নাসার মহাকাশযান প্রযুক্তি

পৃথিবীর সুরক্ষায় পরীক্ষামূলকভাবে গ্রহাণুতে আঘাত হেনেছে নাসার মহাকাশযান

পৃথিবীকে মহাকাশীয় বস্তুর আঘাতে বিপর্যয় থেকে রক্ষায় এক ঐতিহাসিক এবং সফল কার্যক্রম পরিচালনা করল নাসা। পৃথিবীকে গ্রহাণুর আঘাত থেকে বাঁচাতে ৭০ লাখ মাইল দূরে পিরামিডের আকারের একটি গ্রহাণুকে কক্ষপথ থেকে বিচ্যুত করতে এটির ওপর আঘাত করেছে নাসার একটি মহাকাশযান। ক্যালিফোর্নিয়া থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের ১০ মাস পরে এটি ওই গৃহাণুতে আছড়ে পড়ে। সোমবার ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন […]