আড়াই মাস পর শিনজো আবে শেষকৃত্য অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য। গত ৮ জুলাই আততায়ীর গুলিতে নিহত হন তিনি।
রয়টার্সের বলছে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যের ব্যয় ১৬৬ কোটি ইয়েন নির্ধারণ করা হয়। যা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের চেয়েও অনেক বেশি। পুরো অনুষ্ঠানটি হয় রাষ্ট্রীয় অর্থায়নে।
শেষকৃত্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্তত ৭০০ বেশি বিদেশি অতিথি অংশ নিয়েছেন।
আরও পড়ুন: বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্ষার্থীসহ নিহত অন্তত ১৩
দেশটির স্থানীয় সময় দুপুর ২ টায় দেশটির সামরিক বাহিনীর অনার গার্ড আবেকে স্যালুট জানাতে কামান থেকে ৯টি ফাঁকা গোলা ছোড়ার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেছে প্রায় এক হাজার সেনা সদস্য।
অন্তত ৪ হাজার ৩০০ অতিথি অংশ নেন টোকিওর কেন্দ্রস্থলে নিপ্পন বুদোকানে আবের শেষকৃত্যে।
আরও পড়ুন: যেভাবে আড়াই মাস সংরক্ষিত ছিলো মরদেহ শিনজো আবের মরদেহ






বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত ১২ - tathyasangjog
September 27, 2022[…] […]