বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতি করেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন , বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না, শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নের জন্য। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী যুবলীগ […]

নৌকাডুবি জাতীয় ফিচার

পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় ৬১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১৯

পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬১ জনের লাশ, নিখোঁজ রয়েছেন ১৯ জন। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মারেয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু ও দিনাজপুরের খানসামা সেতু এলাকা থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, ২৫ সেপ্টম্বর (রোববার) দেড়টার দিকে জেলার বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা […]

হোগলা পাতার দড়ি ব্যবসা-বাণিজ্য

বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হোগলা পাতার দড়ির পণ্য

বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ভোলার নারীদের হাতে তৈরি হোগলা পাতার দড়ি দিয়ে বানানো পণ্য। পাঠানো হচ্ছে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, হংকং, জাপান, চায়না, ভারত, জার্মানিসহ ইউরোপ ও মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশে। পাশাপাশি এর মাধ্যমে জেলার সদর উপজেলা, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার প্রায় ১৫ হাজার নারী বর্তমানে স্বনির্ভর হয়েছেন। স্বচ্ছলতা ফিরে এসেছে এসব নারীদের […]

নৌকাডুবি জাতীয়

পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে, এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রোববার সকাল থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এ নিয়ে মোট ৪২ জনের লাশ উদ্ধার হলো। পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় যাদের লাশ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে নারী ২২ জন, পুরুষ ৮ জন ও […]

আওয়ামী লীগ জাতীয় ফিচার

‌’আওয়ামী লীগ রাজপথের দল, মাঠে নামলে কারো খোঁজ মিলবে না’

আওয়ামী লীগ রাজপথের দল, এ দল যদি রাজপথে নামার জন্য ঘোষণা দেয় তাহলে অন্য কাউকে আর খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২৬ সেপ্টম্বর (সোমবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজপথে যুদ্ধ করতে […]

নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয়

লোকবল নিচ্ছে সিটি ব্যাংক, ৩০ সেপ্টেম্বর শেষ তারিখ

লোকোবল নিচ্ছে সিটি ব্যাংক। অ্যাসিস্ট্যান্ট অফিসার বা অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দেশের বেসরকারি ব্যাংকটি। আগ্রহী প্রার্থীদের ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার/ অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস […]

বন্দুকধারীর হামলা জাতীয়

বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্ষার্থীসহ নিহত অন্তত ১৩

বন্দুকধারীর হামলায় রাশিয়ায় ইজেভস্ক শহরের একটি স্কুলের শিশু শিক্ষার্থীসহ অন্তত ১৩ জন মারা গেছেন। আহতদের সংখ্যা এখনো জানা যায়নি। মস্কো থেকে প্রায় ৯৭০ কিলোমিটার পূর্বে উদমুর্তিয়া অঞ্চলের রাজধানী ইজেভস্কের স্কুলে চালানো এই বন্দুক হামলার কারণ অস্পষ্ট বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাস। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি দেশটির বড় অপরাধগুলোর তদন্ত করে থাকে। […]

করোনায় একদিনে ৫ মৃত্যু; শনাক্ত ৬১৪ জাতীয় ফিচার

দেশে করোনায় মৃতের সংখ্যা বাড়ল

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৫৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৬২ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল […]

তারুণ্য ধরে রাখতে মেনে চলুন এই ৭ নিয়ম জীবনযাপন

তারুণ্য ধরে রাখতে মেনে চলুন এই ৭ নিয়ম

সবাই চান তারুণ্য ধরে রাখতে, আর কয়েকটি অভ্যাসে আপনার ধরে রাখতে পারেন লাবণ্য। কেননা দৈনন্দিন সু-অভ্যাস ত্বক সুস্থ রাখার মূল চাবিকাঠি। মূলত জীবনধারার পদ্ধতির উপর নির্ভর করবে আপনার সুস্বাস্থ্য। আর এই প্রতিবেদনে এমন ৭টি নিয়ম বিষয়ে আলোকপাত করা হবে, যে অভ্যাসে আপনার তারুণ্য অটুট থাকবে। মানসিক উদ্বেগ কমানো: মন আর শরীর তো আত্মার আত্মীয়, একজন […]

নৌকাডুবি জাতীয়

ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ অনেকে, মৃতের সংখ্যা বেড়ে ৩০

পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ অনেকে, উদ্ধারে দ্বিতীয় দিনের মতো কাজ করছে ফায়ার সার্ভিস। এদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। আজ সকালে মাড়েয়ায় দুজন, দেবীগঞ্জে দুজন ও দিনাজপুর খানসামা এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে মোট উদ্ধার হয় ৩০ জনের লাশ। এর আগে ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে জেলার আউলিয়া […]