করোনায় একদিনে ৫ মৃত্যু; শনাক্ত ৬১৪ জাতীয় ফিচার

দেশে ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭১ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৩ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৫ হাজার ৮০১ জনের […]

সয়াবিন তেলের দাম কমলো ফিচার ব্যবসা-বাণিজ্য

সয়াবিন তেলের দাম কমলো

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এক লিটার তেলের দাম পূর্বে ছিল ১৯২ টাকা। আগামী মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। আজ সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানফেকচারার্স এসোসিয়েশন  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আরও পড়ুনঃ সেপ্টেম্বরে রপ্তানি আয় ৩৯০ কোটি ৫০ লাখ ডলার বিজ্ঞপ্তিতে […]

সংলাপের নামে বিএনপি আনুবীক্ষণিক দলগুলোর সাথে বৈঠক করছে : তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

সংলাপের নামে বিএনপি আনুবীক্ষণিক দলগুলোর সাথে বৈঠক করছে : তথ্যমন্ত্রী

সংলাপের নামে বিএনপি আনুবীক্ষণিক দলগুলোর সাথে বৈঠক করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি’র সাম্প্রতিক সংলাপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি ২০১৮ সালেও সমস্ত দলের সাথে সংলাপ করেছিল, সংলাপ করে একটি বড় […]

জাতীয়

আগাম জামিন পেলেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান আদালত অবমাননা মামলায় আগাম জামিন পেয়েছেন। রোববার (২ অক্টোবর) তাকে আগাম জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। পাক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের পক্ষে আইনজীবী বাবর আওয়ান জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ইমরানের মন্তব্যকে কেন্দ্র […]

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৩৯০ কোটি ৫০ লাখ ডলার ব্যবসা-বাণিজ্য

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৩৯০ কোটি ৫০ লাখ ডলার

গত সেপ্টেম্বর মাসে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি)। আজ রোববার রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যাণে এ তথ্য তুলে ধরা হয়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে, এ সময়ে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি তুলনামূলক হ্রাস পেয়েছে। পোশাক রপ্তানি হয়েছে ৩১৬ কোটি ১৬ লাখ […]

৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার Uncategorized

৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার

কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৫ ও ১৪২৬ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে সরকার। এরমধ্যে ১৪২৫ সালের ১৫ ব্যক্তি ও সংগঠনকে এবং ২১ ব্যক্তি ও সংগঠনকে ১৪২৬ সালের জন্যে পুরস্কার দেয়া হবে। কৃষির বিভিন্নখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তি ও সংস্থার মধ্যে তিনটি স্বর্ণপদক, ২৫টি ব্রোঞ্জ পদক এবং ১৬টি […]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হিন্দুদের মন্দিরে, বাড়ি-ঘরে-মন্ডপে হামলা হলে দুর্বৃত্তদের ক্ষমা নেই। জাতীয় ফিচার

হিন্দুদের ঘরে-মন্ডপে হামলা হলে দুর্বৃত্তদের ক্ষমা নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হিন্দুদের মন্দিরে, বাড়ি-ঘরে-মন্ডপে হামলা হলে দুর্বৃত্তদের ক্ষমা নেই। আজ রোববার শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিন রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, একটা অশুভ চক্র বোঝাতে চায়; আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। পূজা […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

বাগেরহাটে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় রাজু সরকার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাটে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোল্লাহাটের দিকে যাচ্ছিলেন রাজু সরকার। পালেরহাটে পৌঁছালে খুলনাগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে […]

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল জাতীয় ফিচার

সরকারি অফিসের টিএ-ডিএ বিলও আসছে অনলাইনে

সব সরকারি অফিসে অনলাইনে টিএ-ডিএ বিল দাখিলের নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। তবে প্রথমদিকে পরীক্ষামূলকভাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং নারায়ণগঞ্জ জেলার সরকারি দফতরগুলো এ পদ্ধতির আওতায় আসছে। এক প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছরের অক্টোবরে আইএমইডি, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং নারায়ণগঞ্জের সরকারি দফতরগুলোতে অনলাইন বিল দাখিলের পাইলটিং করা […]

ফ্লোরিডায় হারিকেনের আঘাতে নিহত ৬৬ জাতীয়

ফ্লোরিডায় হারিকেনের আঘাতে নিহত ৬৬

হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া নর্থ ক্যারোলিনায় ঝড়ের সময় দুর্ঘটনাজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। হারিকেনে ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার পুয়ের্তো রিকো ও বুধবার ফ্লোরিডায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখবেন তিনি। ইয়ানের কারণে শনিবার পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। ঘূর্ণিঝড় […]