সয়াবিন তেলের দাম কমলো
প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এক লিটার তেলের দাম পূর্বে ছিল ১৯২ টাকা।
আগামী মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।
আজ সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানফেকচারার্স এসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুনঃ সেপ্টেম্বরে রপ্তানি আয় ৩৯০ কোটি ৫০ লাখ ডলার
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৭৮ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৭ জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় তেল বিপণনকারী কোম্পানিগুলো। এরপর গত ২৩ আগস্ট আবার সয়াবিনের দাম লিটারপ্রতি ৭ টাকা বৃদ্ধি করে। দেড় মাসের ব্যবধানে সেই দর কমানো হলো।





