বাগেরহাটে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় রাজু সরকার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাটে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোল্লাহাটের দিকে যাচ্ছিলেন রাজু সরকার। পালেরহাটে পৌঁছালে খুলনাগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক রাজু নিহত হন।
আরও পড়ুনঃ নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





