“বাংলাদেশ থেকে কত টাকা পাচার করেছে সব প্রধানমন্ত্রী খতিয়ে দেখছেন”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারা বাংলাদেশ থেকে কত টাকা পাচার করেছে সব প্রধানমন্ত্রী খতিয়ে দেখছেন। এই টাকা উদ্ধার করা হবে, টাকা পাচারকারী তারেক রহমানসহ যারা আছে, প্রত্যেকের টাকা উদ্ধার করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে খেলা হবে। ডিসেম্বরে বিএনপি, আগুন আর লাঠির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের আরেক নাম খাওয়া ভবন।
ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান ওয়ান-ইলেভেনের জরুরি সরকারের কাছে রাজনীতি থেকে বিদায় নেয়ার মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে। অর্থ পাচার করে এফবিআইয়ের কাছে ধরা খেয়েছে। এফবিআই ঢাকা আদালতে সাক্ষ্য দিয়েছে সিঙ্গাপুরে অনেক অর্থ পাওয়া গেছে। সেই লন্ডনে বসে শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
সমাবেশের জন্য মুক্তিযুদ্ধের ঘোষণাস্থল, ৭ মার্চের ভাষণ ও পাক হানাদার বাহিনী যেখানে আত্মসমর্পণ করেছিল, সেই সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি স্বাচ্ছন্দ্যবোধ করছে না উল্লেখ করে তিনি বলেন, তারা আসলে মুক্তিযুদ্ধে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। মুক্তিযুদ্ধের নাম শুনলে তাদের বুকের জ্বালা, অন্তরের জ্বালা বেড়ে যায়। ফখরুলের মুখে মধু, অন্তরে বিষ।
ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব অনুমতি চেয়েছেন। অনুমতি দেয়া হয়েছে। সমাবেশে কেউ ডিস্টার্ব করবে না। আমরা রাজশাহীতে বলে দিয়েছি পরিবহন ধর্মঘট যেন না করে। ঢাকায়ও পরিবহন ধর্মঘট হবে না, নেত্রী বলে দিয়েছেন। এর পরও যদি মারামারি, লাফালাফি ও আগুন নিয়ে রাস্তায় নামেন, লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা বেঁধে মাঠে নামেন, তাহলে তা প্রতিহত করা হবে।
আরও পড়ুনঃ “লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি”






গাইবান্ধায় মদপানে ১১ মৃত্যুর ঘটনায় মদ বিক্রেতার ফাঁসি - tathyasangjog
December 1, 2022[…] আরও পড়ুনঃ “বাংলাদেশ থেকে কত টাকা পাচার করেছে সব… […]