জাতীয়

হাইতিতে অপরাধী চক্রের হামলায় ১২ জন নিহত

হাইতিতে অপরাধী চক্রের হামলায় ১২ জন নিহত হয়েছে। হামলার সময় সেখানের অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

এ বিষয়ে মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি বলেন, কয়েকদিন আগে পুলিশ ও বাসিন্দারা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরের কবেরাট শহর থেকে অপরাধী চক্রের সদস্যদের বিতাড়িত করে। তবে তারা ফিরে এসে মঙ্গলবার রাতে এ ভয়াবহ হামলা চালায়। আজ সকালে আমরা আগুনে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করেছি।

মেয়র বলেন, একটি প্রধান সড়ক বরাবর কবেরাট শহরের অবস্থান হওয়ায় বিভিন্ন হামলার কারণে দেশটির যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়।

হাইতিতে বছরের পর বছর ধরে সংকট চলায় দেশটির অর্থনীতি, রাজনীতি ও জননিরাপত্তা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জোভেনাল মোইজ নিহত হওয়ায় দেশটির সংকট আরো ঘনীভূত হয় এবং অপরাধী চক্রের বিস্তার ঘটে।

আরও পড়ুনঃ “ডিসেম্বর মাসকে যেনো মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করা হয়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র