জীবনযাপন

এক মিনিটে ৫ টি মুরগির পা খেয়ে বিশ্বরেকর্ড গড়লেন আফ্রিকার সিমানিল

এক মিনিটে ১২১ গ্রাম (প্রায় ৫টি) মুরগির পা খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ভুয়োলুয়েথ সিমানিল।

ডারবানের উমলাজিতে মাশামপ্লেনস লাউঞ্জ রেস্তোরাঁয় তার চার সহকর্মীর সঙ্গে এ প্রতিযোগিতা করেন ভুয়ো। ভুয়োই এই রেকর্ডসের খেতাব অর্জনকারী প্রথম ব্যক্তি।

ভুয়োলুয়েথ থাকেন দক্ষিণ আফ্রিকার ডারবানের উমলাজি শহরে । এই এলাকায় মাশামপ্লেনস লাউঞ্জ বিশেষ মসলা দিয়ে মুরগির পায়ের একটি রেসিপি খুব বিখ্যাত। এখানেই এই প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ আফ্রিকার একটি টিভি শো। ই-টিভির স্টামবো রেকর্ডস ব্রেকার নামের ওই শোতে অংশ নেন ভুয়ো।

প্রতিযোগিতার নিয়ম হচ্ছে- সব প্রতিযোগীকে দেয়া হবে ৩০০ গ্রাম মুরগির পা। এখানে মুরগির পা সংখ্যায় নয়, বরং গ্রামে পরিমাপ করা হয়। একবারে শুধু একটি মুরগির পা খাওয়ার অনুমতি দেওয়া হয়। একাধিক পা তোলা এবং খাওয়ার চেষ্টা করলে প্রতিযোগী খেলা থেকে বাদ পড়বেন।

এমনকি ভালোভাবে একটি পা খাওয়ার আগে অন্যটি খাওয়া শুরু করতে পারবেন না। এই খেলার সময় ৬০ সেকেন্ড বা ১ মিনিট। বিচারকরা প্রতিযোগীদের প্লেটে পড়ে থাকা হাড় ভালোভাবে পর্যবেক্ষণ করে ফলাফল দেন।

আরও পড়ুন: জানুয়ারি থেকে সব প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চলবে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের